সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 07:11

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম ম্যানশনের (২য় তলা) প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর আহ্বায়ক মোঃ আতিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শমসের আলী। সভায় বক্তব্য রাখেন মোঃ এমদাদ হোসেন, চন্দন সাহা, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মোঃ নাসির উদ্দিন, মোঃ মঈন উদ্দিন।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ছালিম উদ্দিন পারভেজ, মোঃ সুহেল আহমদ, মোঃ জুনেদ আহমদ জয়নাল, মোঃ শাহ আলম, মোঃ আব্দুল কাদির, মোঃ নুরুল ইসলাম, মোঃ সেলিম আহমদ, মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহিন আহমদ, মোঃ জুয়েল আহমদ, মোঃ নিয়াজ উদ্দিন, মোঃ নাহিদ আহমদ, মোঃ আলতাফ হোসেন, এম এ হ্যাসেম, চৌধুরী রফিকুল হাসান শাহীন, দুলাল বৈষ্ণব, কবির আহমদ, ফুজায়েল আহমদ, মোমেনুল ইসলাম রবিন, হেমন্ত বক্রবর্তী, জয়দেব রায় প্রমুখ।

বক্তারা বলেন, পাথর ও কয়লা আমদানি খাত দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে এই ব্যবসা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে দেশ, জাতি ও ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ নাসির উদ্দিন।
সভায় মো. আতিক হোসেনকে সভাপতি, মো. সুহেল আহমদকে সাধারণ সম্পাদক ও মো. শাহ আলমকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২০২৭-২০২৯ সেশনের জন্য সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ