|
প্রকাশিত:Saturday, 21 Nov 2026 07:11
সুরমাভিউ:- উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশাস্ত্র একটি বিশাল সমুদ্রের মতো, পড়তে পড়তে আইন শেখার কোনো শেষ নেই।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- আইনের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী। তাই সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান।
সিলেট ল’ কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলালসহ অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং কলেজের বর্তমান ও নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766