মৌলভীবাজার জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:Thursday, 19 Nov 2026 07:11

মৌলভীবাজার জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  দেশব্যাপী আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
‎
‎বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
‎
‎পরে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
‎
‎এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান নিজাম, মো. ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান, হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ারা আহমেদ রহমান প্রমুখ।
‎
‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎সমাবেশে বক্তারা দেশব্যাপী যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ