অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিকশা উপহার

প্রকাশিত:Thursday, 19 Nov 2026 08:11

অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিকশা উপহার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে ‘নবম’ দফায় রিক্সা উপহার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র সঞ্চালনায় ৯ম দফায় রিক্সা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম মোঃ জসিম উদ্দিন খন্দকার।

রিক্সা উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আফছর খান, ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম মার্কেটিং মোঃ শাহাব উদ্দিন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র সাবেক ম্যানেজার সুলতান আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ একটি পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘স্বনির্ভর (চলমান) প্রকল্পের’ আওতায় রিকশা উপহারসহ বিভিন্ন কর্মসংস্থানমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইরাজুল ইসলাম, সমাজসেবী হারুনুর রশীদ, ফাউন্ডেশনের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান সাকিব, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার রহমান শিশির, দোলোয়ার হোসেন দিলু, আশরাফুল আলম আবিদ, জাকারিয়া আহমদ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ