রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল

প্রকাশিত:Thursday, 19 Nov 2026 08:11

রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল

Manual7 Ad Code

সুরমাভিউ:-  দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও সম্প্রতি ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে দুর্বৃত্তদের কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর কৃষকদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ প্রতিবাদ মিছিলটি সিলেট নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সভায় মিলিত হয়।

Manual8 Ad Code

সভায় সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাফাদারের  সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক মাহবুব আহমদ চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর আলম, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমাদ ফুরুক, হাবিবুর রহমান হাবিব, তাহের আলী সুমন, আব্দুল বাশার, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. নানু মিয়া, হাবিবুর রহমান মুছা, বখতিয়ার আহমদ ইমরান, আব্দুল মজিদ, সিলেট জেলা কৃষক দলের সদস্য রেকল আহমদ, সিলেট জেলা কৃষক দলের সদস্য নাহিদ হোসাইন, হারুনুর রশিদ (মেম্বার), জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম,আহসান হাবিব,জিয়া উদ্দিন, রাসেল আহমদ, সেবুল আহমদ, আজিজুর রহমান সজিব, আইয়ুব আলী, আপু আহমদ, নুরুল আমিন, উজ্জ্বল আহমদ, রোমন আহমদ, মিলন আহমদ, আলমাছ আহমদ চৌধুরী, মুক্তার আহমদ বকুল, শাহিন আহমদ, ছয়ফুল ইসলাম, রায়হান আহমদ, রুবেল আহমদ, শাহাদত হোসেন, নুরুল আমিন মেম্বার, শফিকুল ইসলাম, গয়াছ মিয়া, মনির হোসেন, আমান উল্ল্যাহ, বাবলু মিয়া,লুতফুর রহমান, কবির আহমদসহ সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে আমরা রাজপথে আছি। তাদের সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ। বক্তারা রাজু মোল্লা হত্যাকাণ্ডকে নৃশংস ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতারা বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র ও অপশক্তিকে ভয় পায় না এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ