দিরাইয়ে সংঘর্ষে ১ জন নিহত, চিকিৎসক-পুলিশ বলছে শরীরে আঘাতের চিহ্ন নেই

প্রকাশিত:Wednesday, 18 Nov 2026 07:11

দিরাইয়ে সংঘর্ষে ১ জন নিহত, চিকিৎসক-পুলিশ বলছে শরীরে আঘাতের চিহ্ন নেই

Manual2 Ad Code

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১০ জন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত রবজুল হক মোড়ল (৬৫) শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত মঙ্গলবার রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সঞ্জিত বোয়ালা রবজুল হককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অপর পক্ষের ফরিদ আলী (৫৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। তবে চিকিৎসক জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Manual3 Ad Code

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, রবজুল হকের শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথার নিচে একটু ফোলা ভাব দেখা গেছে। আসল মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ