|
প্রকাশিত:Thursday, 19 Nov 2026 06:11
যুক্তরাজ্যস্থ দিরাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাসেক্স এর বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার ব্রাইটন এন্ড হোভ এর ঐতিহ্যবাহী আশোকা রেস্টুরেন্টে ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ টিপু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি কাইয়ুম মিয়া,সংগঠনের সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মিলিক মিয়া চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ সভাপতি আমির উদ্দিন,সংগঠনের সিনিয়র সদস্য সাদিক মিয়া(এনামুল হক), সংগঠনের সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রয়েল মিয়া,বতর্মান কমিটির সহ সভাপতি জনাব সুহেল মিয়া চৌধুরী, সাবেক সহ সভাপতি মোর্শেদ আহমদ,কোষাধ্যক্ষ মোঃ হারুন মিয়া,সাবেক কোষাধ্যক্ষ সাহেল আহমদ,সংগঠনের সদস্য দেলোয়ার হোসেন,শেখ বদরুল ইসলাম,শাওন মিয়া,রেজাউল করিম খাঁন,শামীম আহমদ,আল-আমিন,নজরুল চৌধুরী,হীরা মিয়া,তৌকির আহমদ সোহাগ,টিটু মিয়া,মিনার উদ্দিন(মিশুক),শাহিনূর পাশা,মাহফুজ আহমদ,আক্তার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের স্বার্থে একে অন্যের সাথে অতীতের ন্যায় সব সময় বিপদে/আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনকে আরো গতিশীল করার উদাত্ত আহবান জানানো হয় ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় ।
কাইয়ুম মিয়া কে সভাপতি ও ফয়সল হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় ।
নতুন কাযর্করী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সুহেল মিয়া চৌধুরী, সহ সভাপতি মোর্শেদ আহমদ, কোষাধ্যক্ষ শেখ বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমদ সুহাগ,সাংগঠনিক সম্পাদক শাওন মিয়া, কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হোসেন ও হারুন মিয়া কে মনোনীত করা হয় ।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অভিষেক ও আগামী ঈদে ঈদ পূর্ণমিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766