ওসমানীনগর উপজেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নির্বাচন সম্পন্ন আমীর সোহরাব আলী ও সেক্রেটারি আব্দুল মুমিন

প্রকাশিত:Sunday, 22 Nov 2026 08:11

ওসমানীনগর উপজেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নির্বাচন সম্পন্ন আমীর সোহরাব আলী ও সেক্রেটারি আব্দুল মুমিন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন সেটআপ সম্পন্ন হয়েছে। এতে রুকনদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সোহরাব আলী এবং উপজেলা সেক্রেটারি মনোনিত হয়েছেন আব্দুল মুমিন। নায়েবে আমীর মনোনিত হয়েছেন রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন ও আনহার আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মনোনিত হয়েছেন সাফির আহমদ ও সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান।

Manual3 Ad Code

গত ২১ নভেম্বর শনিবার, উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার রুকনদের ভোটে উপজেলা মজলিসে শুরার সদস্য নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত সদস্য হচ্ছেন আনহার আহমদ, রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সাফির আহমদ, আব্দুল মুমিন, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, আব্দুল করিম সাচ্চু, জাহেদ আহমদ, সায়েস্তা মিয়া, মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত উপজেলা শুরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে ২০২৭-২০২৮ সেশনের উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়।

নবগঠিত উপজেলা কর্মপরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, আনহার মিয়া, আব্দুল মুমিন, সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শায়েস্তা মিয়া, মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী, এ.এস.এম জাকারিয়া চৌধুরী।

Manual6 Ad Code

পরবর্তীতে নবনির্বাচিত উপজেলা আমীর মুহাম্মদ সোহরাব আলী নবনির্বাচিত উপজেলা মজলিসে শুরা সদস্য ও উপজেলা কর্মপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

Manual1 Ad Code

উপজেলা আমীর মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে রুকন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সাবেক নায়েব আমীর সিলেট অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী, সিলেট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ফেন্সুগঞ্জ  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ