আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ অক্টো ২০২৬ ০৭:১০

আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল

Manual3 Ad Code
সুরমাভিউ:-  ফ্যাসিবাদের বিচার কার্যকর,সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা বিক্ষোভ মিছিল করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর।
বাদ জুমা সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ