জুমার নামাজের পর বায়তুল মোকাররমে উত্তেজনা, জামায়াতবিরোধী স্লোগান

প্রকাশিত:শুক্রবার, ০৯ অক্টো ২০২৬ ০৪:১০

জুমার নামাজের পর বায়তুল মোকাররমে উত্তেজনা, জামায়াতবিরোধী স্লোগান

Manual6 Ad Code

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন মুসল্লিরা। এ সময় জামায়াতে ইসলামী ও দলটির প্রতিষ্ঠাতা মওদূদীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে মসজিদের উত্তর গেট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

Manual6 Ad Code

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীদের ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদূদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়।

Manual4 Ad Code

বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিবকে অপসারণ করতে চায়। এর প্রতিবাদ জানাতেই তারা সেখানে জড়ো হয়েছেন।

বিক্ষোভকারীরা জানান, এই মসজিদের খতিব মিম্বারে থাকবেন এবং নামাজ পড়াবেন। তিনি সব মুসলমানের নয়নের মণি। ইসলাম কারও কোনো দলের পক্ষে নয়। ইসলাম আল্লাহর, ইসলাম তৌহিদীদের, ইসলাম আমাদের মুসলমানদের। বিভিন্ন লোকজন এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং নানা ধরনের মন্তব্য করছে। সাধারণ মুসলমান হিসেবে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এখানে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কিছু লোক এসেছেন।

Manual8 Ad Code

সম্প্রতি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের জামায়াতে ইসলামী ও দলটির সঙ্গে কওমি আলেমদের একাংশের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগকে ‘গোমরাহি’ বা পথভ্রষ্টতার সঙ্গে তুলনা করেন। একই বক্তব্যে জামায়াতের লোগোতে থাকা ‘আকিমুদ-দ্বীন’ শব্দের ব্যবহার নিয়েও আপত্তি জানান তিনি। খতিবের বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও জামায়াতবিরোধী স্লোগানের ঘটনা ঘটে।