ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল

প্রকাশিত:সোমবার, ০৫ অক্টো ২০২৬ ০৭:১০

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো সিলেটেও ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে সম্মিলিতভাবে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তিনি সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

Manual1 Ad Code

তিনি রোববার (৪ অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর মদীনা মার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট আজিম উদ্দিন, জামায়াত নেতা আশফাক আহমদ চৌধুরী আনাস, মঈনুল ইসলাম চুন্নু, মাওলানা খলীলুর রহমান, ফয়সল আহমদ আব্দুল মজিদ ও শামসুর রহমান প্রমুখ।

এসময় জালালাবাদ থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ