|
প্রকাশিত:Friday, 20 Nov 2026 10:11
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দিন-রাত ট্রাক ও পিকআপে করে সরিয়ে নেওয়া হচ্ছে ছড়ার বালু। দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে বদলে যাচ্ছে ছড়া ও আশপাশের জমির স্বাভাবিক ভূপ্রকৃতি। হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইচগেট, ফসলি জমি এবং ছড়ার দুই পাশের সড়ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে রাতের আঁধারে চলাচল না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে সুইসগেট এলাকার রাস্তায় মধ্যখানে দুটি পিলার স্থাপন করেন খাদিমনগর ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন ইমরান, এ সময় এয়ারপোর্ট থানার এস আই খোরশেদ এর নেতৃত্বে ফোর্স উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাণিজ্যিক উদ্দেশ্যে ছড়া থেকে বালু উত্তোলন করে আসছে। দিনের তুলনায় রাতের আঁধারে বালুবাহী যানবাহনের চলাচল বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে ক্ষতির আশঙ্কা থাকলেও অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766