২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৫ অক্টো ২০২৬ ০৮:১০
সুরমাভিউ:- সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সোমবার (৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো: ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পূর্বে নিয়োগকৃত সকল সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে ‘Code of Criminal Procedure, 1898’ এর Section 492 এবং ‘Legal Remembrancer’s Manual, 1960’ এর ক্ষমতাবলে এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন (পিতা: মৃত মোহাম্মদ মনির উদ্দিন)-কে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হয়েছে।
এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে ও আইন পেশায় পরিচিত এই জ্যেষ্ঠ আইনজীবী সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766