প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার, ২৬ আগ ২০২৬ ০৮:০৮

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

Manual6 Ad Code

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।

Manual6 Ad Code

দাউদ হোসেন বলেন, “তার (বিদিশা) বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় দুই বছরের সাজাও হয়েছে। ওয়ারেন্ট থাকায় আজ রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

গত ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Manual8 Ad Code