মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

প্রকাশিত:সোমবার, ১৯ অক্টো ২০২৬ ১১:১০

মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা মুক্তিযুদ্ধা দলের সহ-সভাপতি রফিকুল বারী রোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।

Manual2 Ad Code

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, রফিকুল বারী রোমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে একটি সত্যিকারার্থে সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা অপূরনীয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ