৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৮ অক্টো ২০২৬ ০৮:১০
সুরমাভিউ:- ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর বাস টার্মিনাল অফিস কক্ষের হলরুমে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সিলেট-জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি মুহিত মিয়ার সভাপতিত্বে ও তামাবিল উপ-কমিটির পরিচালক রিয়াজ হাজির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি নাজিম লস্কর, জকিগঞ্জের বাস মালিকের সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, হবিগঞ্জের সহ-সভাপতি হেলাল আহমদ, জেলার সহ-সভাপতি আবুল হাছান জোহান, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট-ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি রিহাদ আহমদ, সহ-সম্পাদক সিরাজ উদ্দিন, সিলেট-কুলাউড়া বাস মালিক সমিতির সদস্য ফজিল মিয়া, রিপন আহমদ, জকিগঞ্জ মিনিবাস উপ-কমিটির সভাপতি হেলাল আহমদ, জগন্নাথপুর উপ-কমিটির সম্পাদক ইরন মিয়া, ঢাকা আন্তঃজেলা রোড উপ-কমিটির ইব্রাহিম, সম্পাদক তমুজ, ঢাকা মিতালী সম্পাদক ধনু মিয়া, সাবেক সভাপতি রিয়াজ মিয়া, ঢাকা দক্ষিণ রোড পরিচালনা কমিটির মানিক মিয়া, হারিছ মিয়া এবং সিলেট কেন্দ্রীয় কুলাউড়া রোড উপ-কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নির্ধারিত রুট পারমিট ব্যতিরেকে এক রোডের গাড়ি অন্য রোডে অবৈধভাবে চলাচল করায় নিয়ম মেনে পরিচালিত পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে এই অবৈধ চলাচল বন্ধ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766