শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ অক্টো ২০২৬ ০২:১০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজার মডেল থানার উদ্যোগে এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (৭ অক্টোবর ) সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়াম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম।
এসময় বক্তব্য রাখেন,মৌলভীবাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস,পৌর বিএনপির সভাপতি মো: অলিউর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ,প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, পূজা উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক স্বাগত কিশোর দাস প্রমুখ।
সভায় উপজেলার সার্বজনীন ও ব্যক্তিগত পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত বক্তারা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা এবং স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
​প্রধান অতিথির বক্তব্যে বলেন,শারদীয় দুর্গোৎসব মৌলভীবাজারের অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল নিদর্শন। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে এবং টহল জোরদার থাকবে।
​তিনি আরও বলেন যে,যেকোনো গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের সন্দেহজনক ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ