পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

প্রকাশিত:Monday, 23 Nov 2026 09:11

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের ২ নম্বর ওয়ার্ড বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রাজ্জাক রাসেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো,  সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ, আব্দুল আহাদ, সিলেট মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র চন্দ, সিলেট মহানগর সেচ্ছাসেবক দল নেতা ইবনে জাহান তানভীর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, বিশ্বজিৎ দাস,মিহির কান্তি দাস বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Manual1 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাই।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ