দিরাই’র জগদল ইউপি নির্বাচন || বিএনপির মনোনয়ন আলোচনায় মিজান

প্রকাশিত:রবিবার, ০৪ অক্টো ২০২৬ ১০:১০

দিরাই’র জগদল ইউপি নির্বাচন || বিএনপির মনোনয়ন আলোচনায় মিজান

Manual6 Ad Code

পাবেল হাসান, দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানের নাম আলোচনায় এসেছে।

মিজানুর রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর অনুসারী হিসেবে স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মিজানুর রহমান জগদল উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

জীবিকার প্রয়োজনে যুক্তরাজ্যে অবস্থান করলেও এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে মিজানুর রহমানের। দেশে ফিরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বলেন, “জীবিকার তাগিদে প্রবাসে থাকতে হলেও জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। বছরে কয়েকবার দেশে এসে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দল আমাকে মনোনয়ন দিলে জগদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক কাজ করব।”

Manual5 Ad Code

মিজানুর রহমানের চাচাতো ভাই ও দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান হোসাইন বলেন, “আমার ভাই দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা আশাবাদী, দল তাঁর রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করে মনোনয়ন দেবে। তবে দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করব।”

Manual6 Ad Code

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে মিজানুর রহমানকে নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন দেখার বিষয়।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ