সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

প্রকাশিত:Friday, 27 Nov 2026 07:11

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ক্লাবের নতুন ৫ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন ক্লাব প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু। বরণকৃত সদস্যরা হলেন, ইফতেখার চৌধুরী, মায়িশা কবির, মনিরুজ জামান, বরুন কুমার বনিক এবং মো. জাফর কিবরিয়া সুজন।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আবদুল্লাহ, পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ক্রীড়া বিভাগ) যীশু দেব, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ ও পরিচালক (আপ্যায়ন বিভাগ) জুম্মা আব্বাস রাজু।

এছাড়া ক্লাবের সম্মানিত সদস্য ও তাঁদের পরিবারবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ক্লাবের পরিচালনা পর্ষদের পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ