সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয় সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয় – বদরুজামান সেলিম

প্রকাশিত:Saturday, 28 Nov 2026 07:11

সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয় সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয় – বদরুজামান সেলিম

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জালালাবাদ গ্যাস এর পরিচালক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজামান সেলিম বলেন, সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়; সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও চেতনার দর্পণ। বিশেষ করে সিলেটের মাটি ও মানুষের সাথে সংগীত এবং লোকজ সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। এই অঞ্চলের সুরের ধারায় যাঁরা নিভৃতে ও নিষ্ঠার সাথে অবদান রেখেছেন, ওস্তাদ হোসেইন আলী তাঁদের অন্যতম। তাঁর হাতে গড়া শিল্পী এবং আজকের সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা প্রমাণ করেছেন- সাধনা আর ভালোবাসা থাকলে প্রজন্ম থেকে প্রজন্মে সংগীতের আলো পৌঁছে দেওয়া সম্ভব। দর্শক ও শিল্পীদের এই প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে, আমাদের সংস্কৃতির শেকড় কতটা গভীর। তিনি বলেন, নিজেদের স্বকীয় সংস্কৃতি ধরে রেখে গুণীজনদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চায় এগিয়ে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বদরুজামান সেলিম গত ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদ সিলেট এর উদ্যোগে ও নূপুর বেতার শ্রোতা ক্লাব এর সার্বিক তত্ত্বাবধানে সিলেটে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদের সভাপতি কন্ঠ শিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে এবং গীতিকবি সুয়েজ হোসেন ও হ্যাপি জান্নাতের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেটের প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস ও বিশিষ্ট সংগীত শিল্পী শামীম আহমদ।

Manual5 Ad Code

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সাধন চৌধুরী, স্মৃতি সম্মাননা প্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন ও অনুভূতি প্রকাশ করেন, ওস্তাদ হোসেইন আলীর হাতে গড়া বিশিষ্ট সংগীত শিল্পী অনিতা সিনহা, সংগীত শিল্পী কামরুন নেছা সায়মা, সংগীত শিল্পী বাউল সাহারুল রেজা, সংগীত শিল্পী বিজিত দেব, সংগীত শিল্পী আবুল কাশেম ও সংগীত শিল্পী দোলন চৌধুরী। অনন্য মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মামুন রশীদ, গীতিকবি সেলিম আহমদ খান প্রমুখ।

Manual7 Ad Code

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দর্শকদের সমাগম। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ