কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ ও কমিটি ঘোষণা

প্রকাশিত:Saturday, 28 Nov 2026 07:11

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ ও কমিটি ঘোষণা

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ” এর ২০২৭-২৮ সেশনের নয়া কমিটি অনুমোদন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ছয়টি ইউনিয়নের দরিদ্র পরিবারের ৭জন মেয়েকে সেলাই মেশিন দেওয়া হয়।

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের বাস্তবায়ন কমিটির প্রধান মাওলানা মোহাম্মদ আলী ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি মাওলানা জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

সংগঠনের আহ্বায়ক লন্ডন প্রবাসী হাফিজ অলিউর রহমান ও সদস্য সচিব কুয়েত প্রবাসী নাজিম উদ্দিন নাদিমের স্বাক্ষরিত ৬ সদস্য বিশিষ্ট নয়া কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালি প্রবাসী মো: দবির ওয়াহিদ, সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমান প্রবাসী আমির উদ্দিন, অর্থ সম্পাদক সৌদি আরব প্রবাসী মাওলানা জিয়াউর রহমান, প্রচার সম্পাদক দুবাই প্রবাসী জাবেদ উমর বেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক সৌদি আরব প্রবাসী হাফিজ শিব্বির আহমদ। নয়া কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণঙ্গ কমিটি অনুমোদন করবেন বলে জানান তারা।

Manual8 Ad Code

বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. উছমান গনী, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সহ সভাপতি আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, খাগাইল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়সল আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থার সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি আমেরিকা প্রবাসী আব্দুর রকিব, নুরুল আমীন, শ্রম বিষয়ক সম্পাদক এলাইছ আহমদ, সিনিয়র সদস্য জুয়েল আহমদ, এখলাছ আহমদ, শামীম আজাদ, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার মুজিবুর রহমান, বিএনপির শ্রম বিষয় সম্পাদক উছমান খান, কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ, বাস্তবায়ন কমিটির সদস্য নিজাম উদ্দিন, বজলু মিয়া, আতিকুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ