পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ আগ ২০২৬ ০৭:০৮

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:-  পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক আশেকে রাসূলের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির, কিয়াম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাধবপুর উপজেলা সদরসহ ঢাকা-সিলেট মহাসড়কে এক ব্যতিক্রমী ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য আশেকে রাসূল, জাকের, ভক্ত, মুরিদান ও অলিপ্রেমী সুন্নি জনতা অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের মাধ্যমে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

র‍্যালিটি মাধবপুর উপজেলা সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও র‍্যালিটি প্রত্যক্ষ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।

পরে অনুষ্ঠিত হয় জিকির, কিয়াম ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবনাদর্শ, সুন্নাহ এবং ইসলামের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বাণী নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে জিকির, কিয়াম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ শরীফ পীর সাহেব এবং মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান সাহেবসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, খান্দুরা দরবার শরীফের অসংখ্য ভক্ত, জাকের, মুরিদান ও সুন্নি জনতা।

Manual2 Ad Code

মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা, মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব। মোনাজাতে উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

Manual7 Ad Code

আয়োজক সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জন্মের স্মরণে এবং তাঁর আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, ন্যায়, ভ্রাতৃত্ব, মানবতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সমাজে মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রয়োজন।
আশেকে রাসূলদের উপস্থিতিতে অনুষ্ঠিত জশনে জুলুস, আনন্দ র‍্যালি, জিকির, কিয়াম ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে মাধবপুর সদর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও মুরিদানরা দলে দলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে এ বৃহৎ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ