১০৫ বোতল অবৈধ মদসহ এক মাদক কারবারি যুবক আটক

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জুলা ২০২৬ ০৪:০৭

১০৫ বোতল অবৈধ মদসহ এক মাদক কারবারি যুবক আটক

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টায় জেলার বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই মো. তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, অভিযানে অংশ নেন।

Manual6 Ad Code

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. কাউসার (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুল নূরের ছেলে।

Manual1 Ad Code

আটক ব্যক্তির হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ এবং একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ