কাতারে এনামুল ট্রেডি,কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটি উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৮ ফেব্রু ২০২৬ ০৮:০২

কাতারে এনামুল ট্রেডি,কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটি উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code

কাতার প্রতিনিধি:-  কাতারে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের সম্মানার্থে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এনামুল হক বাদল এর উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৭-ফ্রেব্রুয়ারী)রাজধানী দোহার দি গ্রিনফুড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে কাতারে বসবাসরত চৌমুহনী ইউনিয়ন ও মাধবপুর উপজেলার প্রবাসীগন অংশ নেন।

শহিদুল ইসলাম শান্ত’র পরিচালনায় আব্দুর রউফ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃএরশাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম, মোঃ জাকির হুসেন,ইকবাল আহমেদ লিটন,আব্দুল মতিন খাঁন মিঠু, মোঃ আল আমিন, মোঃ আবেদ আলী, আবুল কালাম, কাজী ওয়ারিশ, হুমায়ূন কবির,মোক্তার উজ্জামান চৌধুরী প্রমুখ।

আলোচনায় বক্তাগন মাধবপুর উপজেলার কাতারে বসবাসরত প্রবাসীদের নিয়ে একটি সংগঠন করার বিষয়ে আলোচনা করেন।

তারা পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

Manual2 Ad Code

তারা বলেন রমজান শুধু উপবাসের মাস নয় আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের এক অনন্য সুযোগ।

Manual5 Ad Code

পরে চৌমুহনী ইউনিয়ন বাসী, মাধবপুর উপজেলাবাসী, প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আব্দুর রউফ শাহ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ