৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ অক্টো ২০২৬ ০৭:১০
সুরমাভিউ:- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মহৎ মানবিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সাধারণ মানুষ যেন সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শুধু মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করে না, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করে।
বুধবার এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ জন্য সামাজিক সংগঠনসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেন, মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে স্বাগত জানান।
এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ তাহমিদ সুবহান বাবু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তারেক আহমদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মনসুর আহমদ লস্কর, হাবিবুর রহমান, বশীর লস্কর ও অ্যাডভোকেট আবুল ফজল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন ও মো. কামরুজ্জামান দিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন, চিকিৎসক ডা. আবুল বাশার সিদ্দিক, সহকারী পরিচালক মো. মাহবুবুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আমিনুর রশীদ চৌধুরী ফয়সাল, ইসলাম উদ্দিন, আহমদ শামসুদ্দিন, আহমদ উবায়েদ ও জাকারিয়া আহমদ জাক্কু প্রমূখ।
Helpline - +88 01719305766