৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২০ অক্টো ২০২৬ ০৯:১০
সুরমাভিউ:- সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ অক্টোবর দক্ষিণ সুরমার চন্ডিপুলে অনুষ্ঠেয় মালিক-শ্রমিক মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
দুর্গাপূজা শেষে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। তাঁর এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৮ অক্টোবর সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে তিন দফা দাবিতে আয়োজিত বিশাল মানববন্ধনে মালিক-শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিকেরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী মালিক-শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি দুর্গাপূজা শেষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এর পরিপ্রেক্ষিতে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ অক্টোবর দক্ষিণ সুরমার চন্ডিপুলে অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করা হয়।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয় সম্পাদক ৭০৭ সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালক জোট ২০৯৭ এর সভাপতি মোঃ মতাছির আলী কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন সহ সভাপতি সানুর মিয়া, ৭০৭ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ ৭০৭ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী এম বরকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766