বিয়ানীবাজারে পৌর ছাত্র জমিয়তের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত:রবিবার, ৩০ আগ ২০২৬ ০৫:০৮
Manual7 Ad Code
সুরমাভিউ:- ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার পৌর জমিয়ত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর শাখা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ আবিদ হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আরিফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাকিল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা অলিউর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্টাডি ওয়ার্ল্ড আইইএলটিএস কেয়ার-এর স্বত্বাধিকারী কবির আহমদ, ফ্রান্স জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী নেতা হাবিবুর রহমান, বিয়ানীবাজার পৌর জমিয়তের দায়ী সম্পাদক হাফেজ মাওলানা আবু সাইদ এবং বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি গোলাম রেজা তোহফা।
এছাড়াও পৌর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্র জমিয়তের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন,শিক্ষাজীবনের এ সাফল্যই শেষ নয়; বরং এটি ভবিষ্যতের বড় সাফল্যের প্রথম ধাপ। উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও আদর্শিক চেতনায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। জ্ঞান ও চরিত্রের সমন্বয়ে আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে শিক্ষার্থীরা গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।
পরিশেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি।