ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৯ আগ ২০২৬ ১০:০৮

ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা শাখার উদ্যোগে এস.এস.সি/ দাখিল উত্তীর্ণদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠান ২৯ আগস্ট শনিবার বিকাল ৩টায় মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

শাখা সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান।

শাখা সেক্রেটারি সাঈদ ইব্রাহিম নাবিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সভাপতি ও দ্যা লুমিনাস স্কুলের ভাইস প্রিন্সিপাল খসরুল আলম, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, খেলাফত মজলিস জালালাবাদ থানা সভাপতি আ.খ.ম লোকমান, সিলেট মহানগর স্কুল বিভাগের সাবেক ইনচার্জ নাসিমুর রিয়াজ ও ইসলামী যুব মজলিস সিলেট সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদ জালালাবাদী।

Manual4 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জালালাবাদ থানা অফিস ও প্রকাশনা সম্পাদক উমায়ের খান, স্কুল কার্যক্রম সম্পাদক উবায়দুর রহমান সাফওয়ান, ৮নং ওয়ার্ড সভাপতি আবু তালহা, ৯নং ওয়ার্ড সভাপতি শাহরিয়ার আহমদ সোয়াদ, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক তাহমিদ, জালালাবাদ ইউনিয়ন সেক্রেটারি শেখ তালহা, ৮নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক সামিউর রহমান সামি প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ