সিলেটের উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণে ব্যবসায়ীদের সহযোগী হওয়ার আহ্বান কয়েস লোদীর

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ আগ ২০২৬ ১১:০৮

সিলেটের উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণে ব্যবসায়ীদের সহযোগী হওয়ার আহ্বান কয়েস লোদীর

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

Manual2 Ad Code

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “একটি সমৃদ্ধ, সুন্দর ও আধুনিক সিলেট গড়তে ব্যবসায়ী সমাজের মতামত ও সহযোগিতা অত্যন্ত জরুরি। পরিকল্পিত নগরায়ণ এবং ব্যবসায়ীদের সমস্যা দূর করে সুন্দর পরিবেশ তৈরিতে সিউক নিরলসভাবে কাজ করে যাবে।”

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় সভায় সিলেটের উন্নয়ন সম্ভাবনা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সিলেট শহরকে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ স্থানীয় বাণিজ্য খাতের নানা সংকট ও তা উত্তরণের উপায় তুলে ধরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, মধুবন ব্যবসায়ী সমিতির সভাপতি আকিক মিয়া ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি ময়নুল ইসলাম, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি সুয়েব আহমদ অভি, ডেকোরেটরস ব্যবসায়ী সমিতির আব্দুল গফুর রাসেল এবং ব্যাগ ফ্যাক্টরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ।

Manual4 Ad Code

সভা শেষে সিউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ