মৌলভীবাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এম নাসের রহমান এমপি

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ আগ ২০২৬ ০৬:০৮

মৌলভীবাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এম নাসের রহমান এমপি

Manual3 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন।
মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় জনগণ তাদের এলাকার সমস্যা, অভিযোগ, প্রয়োজনীয়তা ও বিভিন্ন পরামর্শ এমপির কাছে তুলে ধরেন।
এম নাসের রহমান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। আপনাদের সমস্যাগুলো সমাধানে আমি সর্বাত্মক চেষ্টা করবো। সরকারের কাছে এবং সংসদে আপনাদের দাবিগুলো তুলে ধরব।”
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ