মাদ্রাসার ছাত্র হাসানের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

প্রকাশিত:রবিবার, ১৬ আগ ২০২৬ ১০:০৮

মাদ্রাসার ছাত্র হাসানের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

Manual2 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মাদ্রাসার ছাত্র হাসানের ওপর কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা।
১৬ আগস্ট রবিবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে  এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ