মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

প্রকাশিত:সোমবার, ১০ আগ ২০২৬ ০৯:০৮

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

Manual8 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডে সদর হাসপাতাল এলাকায় রোববার (৯ আগস্ট ) মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নি’ষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বিক্রয়ের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অ’র্থ’দণ্ড করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জ’রি’মা’নার অর্থ আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইফ্রাহিম ইকবাল চৌধুরী এবং  আয়শা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত অ’ভি’যা’নে ঔষধ ও কসমেটিকস্ আ’ইনে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বি’রু’দ্ধে আ’ই’নানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড এলাকায় সড়ক পরিবহন আইনে তিনটি মা’ম’লা’য় মোট ৩ হাজার টাকা জ’রি’মা’না আদায় করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ