বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম মেম্বারের কারামুক্তি ও ফুলেল সংবর্ধনা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ আগ ২০২৬ ১০:০৮

বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম মেম্বারের কারামুক্তি ও ফুলেল সংবর্ধনা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  মিথ্যা ও বানোয়াট মামলায় কারাবাসের এক সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়েছেন বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বার।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকে মুক্তি লাভের পর তাঁকে ফুলেল সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীবৃন্দ।

Manual2 Ad Code

কারাফটকে উপস্থিত থেকে তাঁকে সংবর্ধনা জানান সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ, সদস্য তাজেক আলী, গোলাম আকবর, সাইফুল খান, কবি এসপি সেবু, বাবুল আহমদ, লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায় হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক গৌছ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল মুতালিব, কফিল উদ্দিন, আব্দুল কাদির, সামছুল হক, আব্দুল কাদির, ছেরাগ আলী, দিলোয়ার মিয়া, নাছির সহ বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আবুল কালাম মেম্বারের ওপর দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে লামাকাজী ইউনিয়নের সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ