২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৩ সেপ্টে ২০২৬ ০৯:০৯
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার আওতাধীন ৩নং কামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ঘটিকায় নতুন ব্রীজ বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাছুম হাজারি, সহ সাধারণ সম্পাদক আহমেদ জিসান জোসেফ, প্রচার সম্পাদক রিয়াদ বখস, প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমদ, শহর শাখার দায়িত্বশীল সাইম আহমদ রাহিম, কামালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাফি আহমদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল মাহমুদ মাসুম, নওমৌজা বাড়ন্তি দাখিল মাদ্রাসা শাখার সভাপতি রাকিবুল হাসান সাকিব, সাধারণ সম্পাদক ইরফান আহমদ, প্রমুখ।
পর্যায়ক্রমে ইউনিয়নের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাজারে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে দায়িত্বশীলরা জানিয়েছেন।
Helpline - +88 01719305766