মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা – মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ সেপ্টে ২০২৬ ০৫:০৯

মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা – মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার বলেছেন, হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্ববাসীর জন্য সর্বক্ষেত্রে আদর্শ। একজন শিশু থেকে শুরু করে সমাজের প্রত্যেকের জন্য রয়েছে তার জীবন অনুকরণীয় আদর্শ।তিনি যেমন একজন পিতার আদর্শ, তেমনি একজন শিক্ষকের আদর্শ সর্বোপরি তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন।তার দেখানো আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছ মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা। তিনি গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১০ আগস্ট) গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারখাই জালালাবাদ মাদ্রাসার রেক্টর মাওলানা আলিম উদ্দিন।

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির। হামদ ও নাত পরিবেশন করে জামেয়ার ছাত্রদের মধ্যে আব্দুল্লাহ আল আমিন, মাজেদুল ইসলাম ও তাহলিল মাহমুদ চৌধুরী।

Manual3 Ad Code

মাহফিল শেষে তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ