৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবি’রোধী আইন চলবে না

প্রকাশিত:বুধবার, ০৯ সেপ্টে ২০২৬ ০৯:০৯

৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবি’রোধী আইন চলবে না

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ‘৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবি’রোধী আইন চলবে না’ বলে হুঁশি’য়ারি দিয়েছেন সিলেটের উলামা মাশায়েখবৃন্দ।

Manual4 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে বি’ক্ষো’ভ মি’ছিল ও সমাবেশ থেকে তারা জাতীয় সংসদে পাস হওয়া কুরআন-সুন্নাহবি’রোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন অবিলম্বে বাতিলের দাবি জানান। মিছি’লটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় বিধান উপেক্ষা করে এ আইন পাসের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে; কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। ওসিয়ত ও সম্পত্তির উত্তরাধিকার-বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন।

Manual1 Ad Code

এসব বিধানকে পাশ কাটিয়ে আইন প্রণয়ন কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ২০১৩ সালে পিতা-মাতার ভরণপোষণ ও অধিকার নিশ্চিত করতে আইন করা হয়েছে; সেটি যথাযথভাবে প্রয়োগ করলেই পিতা-মাতার অধিকার রক্ষা সম্ভব। তারা আরও বলেন, সম্পত্তি ও উত্তরাধিকারসংক্রান্ত আইন করার আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার সেই উদ্যোগ না নিয়ে ধর্মীয় বিধানকে অবজ্ঞা করেছে। অথচ ব্রিটিশ শাসকরাও মুসলিম পারিবারিক আইনে হস্তক্ষেপ করেনি।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ