২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৪ সেপ্টে ২০২৬ ০৩:০৯
সুরমাভিউ:- সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও বার্তা২৪ এর স্টাফ করেসপন্ডেন্ট (সিলেট) মো. মশাহিদ আলীর শাশুড়ি সুনু বেগম এর মৃত্যুতে শোক জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার এক যৌথ শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তাঁকে জান্নাতের সুউচ্চ মর্যাদা প্রাপ্তির জন্য দোয়া করেন।একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
Helpline - +88 01719305766