‘সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই’

প্রকাশিত:সোমবার, ৩১ আগ ২০২৬ ০৮:০৮

‘সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই’

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার।

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনে মানবতা, ন্যায়বিচার, সততা, সহনশীলতা, ক্ষমা, দয়া ও পরোপকারের যে অনন্য দৃষ্টান্ত রয়েছে, তা আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয়। বিশেষ করে চিকিৎসক সমাজের জন্য মহানবী (সা.)-এর মানবসেবা ও মানুষের প্রতি ভালোবাসার আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual4 Ad Code

কনফারেন্সে মূখ্য সীরাত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।

Manual4 Ad Code

তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের ওপর বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। আল-কুরআনের সূরা আল-আহযাব-এর ২১ নম্বর আয়াতের উদৃতি (‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে সর্বাত্তম আদর্শ’) স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। একজন চিকিৎসক কিংবা স্বাস্থ্যসেবক হিসেবেও মানবিক ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে আত্মনিয়োগ করতে সীরাতের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা জাদুল আহমদ। নাতে রাসুল (স.) পাঠ করেন শিল্পী হেলাল আহমদ। কনফারেন্সে কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ