জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাতক সমিতি সিলেট

প্রকাশিত:শনিবার, ২৯ আগ ২০২৬ ১০:০৮

জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাতক সমিতি সিলেট

Manual1 Ad Code

সুরমাভিউ:-  “মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা—হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ছাতক সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ‘মেধার জয়োল্লাস ২০২৬’।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছাতকের ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।

ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি ও কৃতি শিক্ষার্থী আয়োজক কমিটির আহ্বায়ক আবু তাহের মোহাম্মদ তারেক।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও ছাতক সমিতি সিলেটের সাবেক সভাপতি নাসিম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুদ রানা, জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা ও অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ, ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ শামীম আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি আ.ন.ম. ওহিদ কনা মিয়া, উপদেষ্টা রুহুল ফারুক এবং সহসভাপতি অধ্যক্ষ সালেহ আহমদ।

Manual7 Ad Code

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান, অধ্যক্ষ খসরুজ্জামান, সহসভাপতি দবিরুল ইসলাম, নুরুল আলম, মো. রকিব উল্লাহ, মো. আবুল কাশেম, আবু সালেহ ইয়াহিয়া, এস.এম. ছমরু মিয়া, মো. শফিক মিয়া, অ্যাডভোকেট মো. ছায়াদুর রহমান ও অ্যাডভোকেট শফিক মিয়া।

Manual3 Ad Code

এছাড়া নির্বাহী সদস্য রোটা. মো. আশরাফুর রহমান চৌধুরী, মোহাম্মদ কবির মিয়া, মো. এনামুল হক রুবেল, তোফায়েল আহমদ ও মো. ফজলুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, মো. আনোয়ার হোসেন, মো. সায়েম আহমদ, এস.এম. আমজাদ, রাহেল আহমদ, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, বারীন্দ্র দাস সজীব, শেখ ফরহাদ আহমদ (গাজী মিল্টন) ও শফিক নুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম. সেফুল, সৈয়দ মনসুর আলী, মো. ওসমান আলী, আনোয়ার হোসেন রাজু, শাহ মোহাম্মাদ শাকিল ও লিটন মিয়া, প্রচার সম্পাদক এস.এম. জিতু মুন্না, সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ, দপ্তর সম্পাদক তানবির আহমদ জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আলতাফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. আবু শামীম, পর্যটন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল মালিক রুভেজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অলিউর রহমান আলেক, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. আবু জাবের, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা লিপি বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. উসমান গনি (কাছন), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফুজায়েল বিন হাবীবসহ সমিতির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বক্তারা আরও বলেন, শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে ছাতক সমিতি সিলেটের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানিয়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ছাতক সমিতি সিলেট নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ