বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন : আবুল কাহের চৌধুরী শামীম

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ আগ ২০২৬ ০৮:০৮

বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন : আবুল কাহের চৌধুরী শামীম

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ-পরিকল্পনা গ্রহণ করেছেন। যাতে সর্বস্তরের মানুষ শহরের মত গ্রামে সেই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। ইতোমধ্য সিলেটে বিভাগের রাস্তাঘাট-অবকাটামো উন্নয়নের  ৫হাজার, ৩শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি বলেন, জেলা পরিষদ সরকারের গ্রামীণ উন্নয়নের জন্য সকল পদক্ষেপ-পরিকল্পনা ও উন্নয়নকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

বিয়ানীবাজার উপজেলায় জেলা পরিষদ সিলেট এর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
এর পূর্বে তিনি সিলেট জেলা পরিষদ কর্তৃক বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে পোর্টেবল এক্সরে মেশিন প্রদান ও সংবর্ধনা সভা, বিয়ানীবাজারের পৌর শহরে  জেলা পরিষদের মালিকানাধীন মার্কেট ও পুকুর পরিদর্শন, বিয়ানীবাজার থানা পরিদর্শন এবং দুবাগ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: ফায়জুল করিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি নজমুল সোসেন পুতুল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এড আহমেদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকসী, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীনুর চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, হারুনুর রশীদ, ফয়ছল উদ্দিন, সাবেক সহ সভাপতি এম সাইফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, হুমায়ুন কবির আকিল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক সুমন চৌধুরী, উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান, কামাল হোসেন, দুবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তিলপারা ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নওয়াজিস চৌধুরী সাকি, বাবেল তাপাদার, সামু আহমদ, জেলা ছাত্রদল নেতা রেদোয়ান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আফজল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের গঠনিক সম্পাদক প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ