৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২২ আগ ২০২৬ ০৯:০৮
সুরমাভিউ:- বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান, নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা,এম এ ওয়াদুদ,জহর সিংহ, মেঘদাদ, মনজুর আহমদ, মাহফুজ আহমদ, মিজান মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের আমদানি-নির্ভরতা, ভুল পরিকল্পনা, অপচয়, দুর্নীতি, অস্বচ্ছ চুক্তি এবং দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহারে ব্যর্থতা সংকটকে গভীর করেছে। তাই জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা পুনর্বিন্যাস করতে হবে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার অপচয়-দুর্নীতি বন্ধ করার কার্যকর উদ্যোগ নিতে হবে। সংকটে দোহাই দিয়ে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো কিংবা বেসরকারিকরণ সমস্যার সমাধান নয়।
বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেই। বক্তারা দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান।
Helpline - +88 01719305766