সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক

প্রকাশিত:বুধবার, ১৯ আগ ২০২৬ ০২:০৮

সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক

Manual4 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো. সুরমান আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ওয়াসা চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

Manual6 Ad Code

মিফতাহ সিদ্দিকী বলেন, সুরমান আলী বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তিনি ইস্পাত কঠিন আন্দোলন চালিয়ে গেছেন। শহর থেকে গ্রাম সর্বত্র আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে সুরমান আলীকে বারবার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। গুলির মুখেও তিনি পিছপা হননি। অবিচল নেতৃত্বের মাধ্যমে তিনি তার ভূমিকা অটুট রেখেছেন। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে রাজপথে সুরমান আলী ছিলেন একজন অকুতোভয় সৈনিক।

Manual2 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, রাজনীতির এই সাহসী পুরুষকে হারিয়ে জাতীয়তাবাদী দলে একটি শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

Manual2 Ad Code

তিনি মরহুম সুরমান আলীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে মহান আল্লাহ যেন তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এ কামনা করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ