১৫ আগস্ট শনিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারে দি সিলেট ইসলামিক সোসাইটির সার্বিক পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস শাকুর।
অনুষ্ঠানের শুরুতে দারসে কুরআন পেশ করেন সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ‘আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও পরিচালনায় প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা’ শীর্ষক প্রধান আলোচনা উপস্থাপন করেন ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকার পরিচালক ড. আহসান হাবীব ইমরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ ফখরুল ইসলাম (ভাইস চেয়ারম্যান, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল): ‘আদর্শ সমাজ গঠনে প্রতিষ্ঠান প্রধানের করণীয়’ শীর্ষক বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন, অধ্যাপক আব্দুল হান্নান (সাবেক প্রিন্সিপাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ), প্রকাশিত পাঠ্যপুস্তকের লক্ষ্য ও মেধাবৃত্তি প্রসঙ্গ’ বিষয়ে আলোকপাত করেন ড. মোঃ শামীমুল বারী গবেষণা কর্মকর্তা, ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল (র.) জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, আল আমীন জামেয়া ইসলামিয়া উচ্ছ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, আল হেরা জামেয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা সুনামগঞ্জের অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হবিগঞ্জের অধ্যক্ষ মো. লুতফুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারের অধ্যক্ষ গোলাম রব্বানী।
উক্ত সম্মেলনে সিলেট বিভাগের প্রায় শতাধিক প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা আদর্শ সমাজ গঠন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণও আগামীতে শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।