২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১০ আগ ২০২৬ ০৯:০৮
সুরমাভিউ:- সিলেটে সংবর্ধিত হয়েছেন জনপ্রিয় আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি। সোমবার (১০ আগস্ট) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে স্পাইসি বাজারের প্রেসিডেন্ট আব্দুল গিয়াস, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন।
যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন,আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন সহ যুব রেড ক্রিসেন্ট এর সেচ্ছাসেবীবৃন্দ, অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের একজন পেশাদার অ্যাথলেট সিলেটে আগমন করা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন সিলেটের ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীদের, বিশেষ করে নারী অ্যাথলেটদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। পরে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকবৃন্দ।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766