মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

প্রকাশিত:বুধবার, ০৫ আগ ২০২৬ ১১:০৮

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

Manual6 Ad Code

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন বলেন, “ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

তিনি আরো বলেন, “ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে।”

Manual6 Ad Code

পুলিশ জানায়, ঘটনার পরপরই মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

সাকিব আল হাসান ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন।

Manual4 Ad Code