সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

প্রকাশিত:বুধবার, ০৫ আগ ২০২৬ ০৯:০৮

সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

Manual6 Ad Code

সুরমাভিউ:-  জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করেছে সিলেট সদরের সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসা। এ উপলক্ষে ৫ আগস্ট ২০২৬, বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার কনফারেন্স রুমে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহীম আলী। সভাপতির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Manual1 Ad Code

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বাবুল, সিনিয়র শিক্ষক ফয়সল আহমদ বাবুল, তালামিয সদর পূর্ব শাখার সভাপতি আব্দুল আলিম। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোকপাত করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল করিম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, জালাল উদ্দিন, প্রভাষক আরিফা বেগম, সহকারী শিক্ষক আব্দুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা সাইফুল ইসলাম, ইবতেদায়ী প্রধান মাওলানা রফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

Manual3 Ad Code

রচনা, বক্তব্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষসহ উপস্থিত শিক্ষকবৃন্দ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের সমাপনীতে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহীম আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি মিনহাজুল আমিন ও জিএস আজিজুর রহমান মুজাক্কির।

এ সংক্রান্ত আরও সংবাদ