বড়লেখায় পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার- ৪

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ সেপ্টে ২০২৬ ০৬:০৯

বড়লেখায় পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার- ৪

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় ৪টি ষাড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে।
এ সময় চোরাচালানের ঘটনায় ২ জন এবং মাদকদ্রব্য বহনের ঘটনায় ২ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবদুল করিম, এসআই শেখ কামরুল ইসলামসহ বড়লেখা থানা পুলিশের একটি দল বড়লেখা হাজীগঞ্জ বাজারে গরুর হাট সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে।
এসময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা ৪টি ষাড় বাছুর উদ্ধার করা হয়।
এ সময় শাহিন আহমদ (১৯), পিতা-আব্দুল আজিজ বচু এবং আফজাল হোসেন (২০), পিতা-আব্দুল হান্নান, উভয় সাং-বিওসি কেছরীগুল (ডিমাই), থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার  দক্ষিণভাগ গুলিস্তান এলাকায়  অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ। এসআই শেখ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেন।
এ সময় রাজিব রবি দাস (২৬), পিতা-মৃত বিদ্যাধর রবি দাস, সাং-বড় ময়দান এবং রাজু রবিদাস (২৬), পিতা-হিরা লাল রবিদাস, সাং-বড় ময়দান, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয় । মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
এব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বড়লেখা থানা পুলিশ মাদক ও চোরাচালান নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ