শান্তি ও আলোর পথ দেখাতে দাওয়াতের বিকল্প নাই : ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রকাশিত:শনিবার, ১২ সেপ্টে ২০২৬ ০৭:০৯

শান্তি ও আলোর পথ দেখাতে দাওয়াতের বিকল্প নাই : ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সমাজ সংস্কার ও মুক্তিসহ দেশের মধ্যে অন্যায় পাপাচার কুসংস্কার অন্ধকার দূর করে শান্তি এবং আলোর পথ দেখাতে দাওয়াতের বিকল্প নেই। নিয়মিত দাওয়াতি কাজ করলে নিজের ঈমান আমল ঠিক থাকে  এবং দিনের পর অবিচল থাকা সহজ হয় দাওয়াতি কাজ কোন সাধারণ পরামর্শ নয় বরং এটি উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে ওতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সাথে সমাজে অন্যায় কাজ দেখলে তা প্রতিহত করা ইসলামের দৃষ্টিতে একটি ঈমানী দায়িত্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ কাজ। তিনি বলেন, পবিত্র কুরআন হাদিসে রাধে এবং অসৎ কাজে বাধা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ বন্ধ হয়ে গেলে আমাদের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয় দেখা যায়।

Manual3 Ad Code

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আমজাদ আলী রোডের কালিঘাট জেলা পরিষদের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ড সভাপতি মো: জাহাঙ্গীর আলমের  সভাপতিত্বে মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি বিশেষ অতিথিতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের জয়েন্ট সেক্রেটার প্রভাষক বোরহান উদ্দিন, সংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো: সিদ্দিকুর রহমান, ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ সিলেট  মহানগর সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত উল্লাহ আরফান সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য মো: জাহাঙ্গীর হোসেনকে সভাপতি মো: সাইফুল ইসলামকে সহ-সভাপতি এবং মোহাম্মদ গোলাপ আহমদকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করে পূর্ণ কমিটি  ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ