উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

প্রকাশিত:শনিবার, ১২ সেপ্টে ২০২৬ ০৬:০৯

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  দাপ্তরিক কাজে ঢাকার দিনগুলো কাটিয়ে হন্তদন্ত হয়ে নিজ নির্বাচনি এলাকার জনতার মাঝে ছুটে যাওয়া সাংসদের নাম অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নতুন এই সাংসদের রাত কি দিন- একটাই ভাবনা; দুই উপজেলার মানুষের জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজারে ছুটে বেড়িয়েছেন এমপি এমরান আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

শনিবারের কর্মসূচির মধ্যে ছিলো বিয়ানীবাজারের মাথিউরায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে (দাসউরা বাজার সংলগ্ন) আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন, সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন।

Manual1 Ad Code

এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজার সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী এমপি।

Manual4 Ad Code

তাছাড়া হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ও করেন তিনি।

এসব কর্মসূচি ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম. এ. বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ